মুন্সী রফিকুল আলম মজনু

মুন্সী রফিকুল আলম মজনু ফেনী-১ আসনে (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) বিএনপি সমর্থিত নির্বাচিত সংসদ সদস্য। তিনি একজন পরীক্ষিত, ত্যাগী ও সাহসী রাজনৈতিক নেতা যিনি রাজপথের আন্দোলন, নির্যাতন ও কারাবরণের মধ্য দিয়ে নিজেকে গণতন্ত্রের একজন নির্ভরযোগ্য সৈনিক হিসেবে গড়ে তুলেছেন।

শিক্ষাগত যোগ্যতা

জনাব মুন্সী রফিকুল আলম মজনু একজন সুশিক্ষিত, চিন্তাশীল ও দূরদর্শী ব্যক্তিত্ব। তিনি ১৯৮৭ সালে শাহজাহানপুর রেলওয়ে স্কুল থেকে এসএসসি এবং ১৯৮৯ সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে ১৯৯২ সালে ঢাকা সিটি কলেজ থেকে স্নাতক (বি.কম) ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার ধারাবাহিকতায় তিনি ১৯৯৪ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর (এম.কম) ডিগ্রি লাভ করেন।

পেশা

ব্যক্তিজীবনে তিনি একজন সফল ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ব্যবসায়িক সততা ও ব্যবস্থাপনায় তাঁর রয়েছে সুপরিচিত গ্রহণযোগ্যতা।

পারিবারিক জীবন

তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিজীবনে বিবাহিত এবং দুই কন্যা ও এক পুত্রের জনক। বড় কন্যা সরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত, দ্বিতীয় কন্যা স্বনামধন্য কলেজে অধ্যয়নরত ও পুত্র কোরআনের হাফেজ।

রাজনৈতিক জীবন ও সংগ্রাম

ছাত্রদলের একজন কর্মী হিসেবে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা। পরবর্তীতে স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন, জুলাইয়ে ছাত্রজনতার আন্দোলনে ঢাকার রাজপথে সম্মুখসারির নেতৃত্ব প্রদান করেন। গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়ার কারণে ১২ বার কারাবরণ, গুমের শিকার, ২০০-র বেশি মিথ্যা মামলা ও ফ্যাসিস্ট সরকার অবৈধভাবে ১২ বছরের বেশি সাজা প্রদান করে। বর্তমানে আদালতের রায়ে সকল মিথ্যা মামলা ও সাজা থেকে ন্যায়বিচারপ্রাপ্ত।

সাংগঠনিক দায়িত্বসমূহ

১৯৮৯ সভাপতি- ইউনিট ছাত্রদল (তৎকালীন ৬০ নং ওয়ার্ড), ১৯৯০ সভাপতি- ৩৪ নং ওয়ার্ড (বর্তমান ১১ নং) ছাত্রদল, ১৯৯৪ যুগ্ম সাধারণ সম্পাদক অবিভক্ত মতিঝিল থানা ছাত্রদল, ১৯৯৬ সাধারণ সম্পাদক- বৃহত্তর মতিঝিল থানা ছাত্রদল, ১৯৯৮ সভাপতি- বৃহত্তর মতিঝিল থানা ছাত্রদল, ২০০২ সাধারণ সম্পাদক- ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল, ২০০৬ সভাপতি- ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল, ২০১০ সাধারণ সম্পাদক- ঢাকা মহানগর যুবদল, ২০১৭ সভাপতি- ঢাকা মহানগর দক্ষিণ যুবদল, ২০২১ সদস্য সচিব- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, ২০২৩ থেকে বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আপনার এলাকার কোনো সমস্যা ও সম্ভাবনার কথা সরাসরি এমপি'কে জানাতে চান?